Cart

    Your cart is empty

    Add products to get started

    Wishlist

    Wishlist empty

    Save products you love

    বিশেষ অফার! ঢাকায় ফ্রি হোম ডেলিভারি — ১০% পর্যন্ত ছাড় পান Trusted by 50,000+ customers 100% Secure Paymentবিশেষ অফার! ঢাকায় ফ্রি হোম ডেলিভারি — ১০% পর্যন্ত ছাড় পান Trusted by 50,000+ customers 100% Secure Payment
    Secured
    Customer Protection

    Refund Policy

    আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। আমাদের রিফান্ড নীতি স্বচ্ছ ও ন্যায্য।

    সর্বশেষ আপডেট: মার্চ ২০২৬

    রিফান্ড পাবেন

    পণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে বা ভুল ডেলিভারি হলে ৭ দিনের মধ্যে রিপোর্ট করুন।

    রিফান্ড পাবেন না

    পণ্য ব্যবহার করে ময়লা করার পরে বা ৭ দিনের পরে সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়।

    ১. রিফান্ড পাওয়ার যোগ্য পরিস্থিতি

    • পণ্যের ফ্যাব্রিক, সেলাই বা ফোমে উৎপাদনজনিত ত্রুটি থাকলে
    • অর্ডার করা পণ্যের বদলে ভিন্ন সাইজ/রং/মডেল ডেলিভার হলে
    • পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত হয়ে পৌঁছালে
    • একই অর্ডারে ডাবল পেমেন্ট হয়ে গেলে
    • স্টক শেষ হওয়ায় সরবরাহ সম্ভব না হলে

    ২. রিফান্ড প্রযোজ্য নয় যখন

    • পণ্য ব্যবহার করে ময়লা বা ক্ষতিগ্রস্ত করার পরে
    • ডেলিভারির ৭ দিনের পরে অভিযোগ করলে
    • ক্রেতার নিজের ভুলে সাইজ/রং বেছে নিলে
    • কভার ভুলভাবে ধোয়া বা যত্নের অভাবে ফ্যাব্রিক নষ্ট হলে
    • "মন পরিবর্তন" হলে (change of mind) — তবে ১০% কেটে রিফান্ড বিবেচনাযোগ্য

    ৩. রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা

    আবেদন দাখিল (৭ দিনের মধ্যে)

    অর্ডার নম্বর, সমস্যার বিবরণ ও পণ্যের ছবি সহ আবেদন করুন।

    যাচাই (১–৬ ঘণ্টা)

    আমাদের টিম সমস্যাটি যাচাই করে সমাধান বা রিফান্ড অনুমোদন করবে।

    রিফান্ড প্রদান

    BKash Online Payment-এ ১–২৪ ঘণ্টার মধ্যে। Gateway রিফান্ডের ক্ষেত্রে তাদের শর্ত অনুযায়ী সাধারণত ৩–৭ কার্যদিবস সময় প্রযোজ্য।

    ৪. বিশেষ শর্তাবলী

    • বাল্ক অর্ডার: শুধু সমস্যাযুক্ত পণ্যের রিফান্ড প্রযোজ্য, বাকি অর্ডার অক্ষুণ্ণ থাকবে
    • ফ্রি ডেলিভারি অফারে কেনা পণ্য রিটার্ন হলে ডেলিভারি চার্জ কর্তন করা হতে পারে
    • ডিসকাউন্ট মূল্যে কেনা পণ্যে ডিসকাউন্ট মূল্যই ফেরত দেওয়া হবে
    • রিফান্ড চার্জ: কাস্টমারের ইচ্ছাশক্তির পরিবর্তন সহ যেকোনো ধরনের রিফান্ডের জন্য গেটওয়ে, সার্ভিস এবং ব্যাংক চার্জ বাবদ ১০% কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
    • ব্যাংক চার্জ: রিফান্ডের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক আরোপিত যেকোনো ফি বা চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
    • প্রোডাক্ট সমস্যা: ফ্যাব্রিক, সেলাই বা ফোম/বিন সংক্রান্ত কোনো ত্রুটি দেখা দিলে সমাধানের জন্য সর্বোচ্চ ৩ কর্মদিবস সময় প্রযোজ্য। গ্রাহক ক্রয়ের মাধ্যমে এই শর্তে সম্মতি প্রদান করছেন।